ফুলকপির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিন
ফুলকপিতে আসলে কি কি রয়েছে জেনে নিন ?
ফুলকপি একটি বহুমুখী এবং পুষ্টিকর সবজি । এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাঁধাকপি, ব্রকলি ইত্যাদি । অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এগুলো একই ধরনের । এতে রয়েছে প্রয়োজনীয় খনিজ পদার্থ, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ।
এটি বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয় । যেমন ঝোল তরকারি হিসেবে, ভাজা করে, সুপ
বানিয়ে, পাকোড়া বানিয়ে ইত্যাদি ভাবে রান্না করে খাওয়া হয় । তাই এর ভিটামিন
পেতে আপনি বিভিন্নভাবে রান্না করে খেতে পারেন । আজ ফুলকপি নিয়ে বিস্তারিত আলোচনা
করব ।
পেজ সূচিপত্র ঃ ফুলকপিতে এলার্জি আছে কি না তা নিয়ে আজ আমরা আলোচনা করব
- ফুলকপি কেমন ?
- ফুলকপির স্বাস্থ্য উপকারিতা
- ফুলকপিতে এলার্জি আছে কি না ?
- ফুলকপির রেসিপি
- ওজন কমাতে সহায়তা
- হার্টের স্বাস্থ্য ভালো রাখে
- ক্যান্সার প্রতিরোধে সহায়ক
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
- হাড়কে শক্তিশালী করে
- মস্তিষ্কের স্বাস্থ্য সমর্থন করে
- অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া
- শেষ কথা
ফুলকপি কেমন ?
ফুলকপি খুবই স্বাস্থ্যকর একটি সবজি । এটি দেখতে অনেকটা ফুলের মতো । তাই এর নাম
হচ্ছে ফুলকপি । ফুলকপিতে বিভিন্ন ধরনের ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি
রয়েছে । তাই এই সকল গুনাবলী বা উপকারিতা পাওয়ার জন্য আমরা নিয়মিত ফুলকপির
সবজি খেতে পারি । আমাদের শরীরের বিভিন্ন পুষ্টি উপাদান পাবে ফুলকপি থেকে ।
তাই বলা যায়, বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়ার জন্য আপনি নিয়মিত ফুলকপির সবজি
খেতে পারেন । এটি প্রতিটি মানুষ খেতে পারে । এতে তেমন কোন অপকারিতা নেই অর্থাৎ
এটি খেলে তেমন কোন ক্ষতি হয় না । তাই আপনি চাইলে এটি নিয়মিত খেতে পারেন । এটি
বিভিন্নভাবে খাওয়া যায় যেমন রান্না করে, ভাজি করে, পাকোড়া বানিয়ে
ইত্যাদি ভাবে খাওয়া যায় ।
ফুলকপির স্বাস্থ্য উপকারিতা
ফুলকপির বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে বা বিভিন্ন পুষ্টিগুণে ভরা । তাই এ
সকল পুষ্টিগুণ পাওয়ার জন্য আমাদেরকে নিয়মিত বা মাঝে মধ্যে ফুলকপির সবজি খেতে
হবে । এটি কম ক্যালরি এবং উচ্চ ফাইবারের জন্য পরিচিত এবং এটি প্রয়োজনীয়
ভিটামিন, খনিজ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর ।
ভাপে, ভাজা অথবা সুপ এবং ইস্মুদে মিশ্রিত করে তৈরি করা হোক না কেন, এই সাদা
সবজিটি অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে । যা হজম, ওজন হ্রাস, হৃদরোগ, এমন
কি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে । এটি ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে
খেতে পারেন । কারণ এটি খেলে সুগার লেভেল বাড়ে না বা বাড়তে দেয় না ।
ফুলকপিতে এলার্জি আছে কি না ?
ফুলকপিতে এলার্জি নেই । এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, খনিজ,
অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি রয়েছে । এতে চর্বির পরিমাণ খুব কম এবং
ক্যালোরি নেই বললেই চলে । সে কারণে ওজন হ্রাসেও ফুলকপি ভূমিকা পালন করে । যাদের
আগে থেকে এলার্জির সমস্যা রয়েছে, তারা খেলে খানিকটা এলার্জির সমস্যা দেখা দিতে
পারে । তবে সকলের ক্ষেত্রে নয় ।
তাই যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে অর্থাৎ ফুলকপি খাওয়ার পরে চুলকানি, পচরা,
তারপর শরীরে বিভিন্ন দাগ দেখা দেয়, সেগুলো আবার চুলকায় এরকম সমস্যা হলে, আপনি
ফুলকপি খাওয়া বাদ দিতে পারেন । না হলে দেখা যাচ্ছে এলার্জির সমস্যা আরো বেড়ে
যেতে পারে । তাই যাদের অ্যালার্জি রয়েছে তারা ফুলকপি খাওয়া থেকে দূরে থাকতে
পারেন ।
ফুলকপির রেসিপি
ফুলকপি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় । অর্থাৎ আপনি আলু দিয়ে ফুলকপি
দিয়ে বেগুন দিয়ে যদি একটি ঝোল তরকারি রান্না করেন, সেটি রান্না করেও খাওয়া
যায় । আবার ফুলকপি যদি আপনি মাছ দিয়ে রান্না করতে চান, সেক্ষেত্রেও আপনি মাছ
দিয়ে রান্না করে খেতে পারেন । ফুলকপি যদি ভাজি করে খেতে চান সেটাও আপনি খেতে
পারেন ।
তাই চাইলে ফুলকপি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় । ফুলকপির আরেকটি কালার
হচ্ছে ব্রকলি, এটা সবুজ কালারের হয়ে থাকে । এটিও ফুলকপির মত রান্না করে
বিভিন্নভাবে খাওয়া যায় । এছাড়াও আপনি চাইলে ফুলকপির পাকোড়া । অর্থাৎ চিকেন
ফ্রাই এর মত ভেজে খেতে পারেন । এছাড়াও আপনি ফুলকপির সুপ বানিয়ে খেতে পারেন
।
ওজন কমাতে সহায়তা
ওজন আমাদের শরীরের খুবই খারাপ একটি বিষয় । অর্থাৎ যখনই মানুষের ওজন বৃদ্ধি
পাবে প্রয়োজনের তুলনায়, ঠিক তখনই শরীরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বাসা বাঁধবে
। তাই শরীরকে সুস্থ থাকার ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে থাকাটা খুবই জরুরি একটি
বিষয় । আর আপনি যদি ফুলকপি খান তাহলে আপনার ওজন কমে যাবে বা নিয়ন্ত্রণের
মধ্যে থাকবে ।
ফুলকপিতে চর্বি এবং কার্বোহাইড্রেট কম থাকে, যা ভাত এবং আলুর মত উচ্চ
ক্যালরিযুক্ত খাবারের জন্য একটি দুর্দান্ত বিকল্প এবং আপনাকে দীর্ঘক্ষন পেট
ভরাতে সাহায্য করে থাকে । তাই আপনি যদি ফুলকপির সবজি খান, সেক্ষেত্রে আপনার ওজন
বাড়বে না বা ওজন নিয়ন্ত্রণে থাকবে । তাই ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফুলকপির
সবজি বেছে নিতে পারেন ।
হার্টের স্বাস্থ্য ভালো রাখে
হার্ট হচ্ছে আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ এবং দামি একটি অঙ্গ । এটি কে বলা
হয় একটি জীবনের প্রাণ । তাই হার্ট ভালো রাখার জন্য আমাদেরকে সেভাবে চলাফেরা
করতে হয় । হার্ট ভালো রাখতে যে সকল খাবার খাওয়া ভালো, সেই সকল খাবার খাওয়া
উচিত । আর ফুলকপিতে থাকা আন্টি অক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী যৌগগুলি
রক্তচাপ উন্নত করতে পারে ।
ফুলকপি হৃদরোগের ঝুকিও কমাতে পারে । তাই হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য আমরা
নিয়মিত ফুলকপি সবজি খেতে পারি । এতে করে আমাদের হার্ট ভালো থাকবে এবং আমরা
সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে পারব । হার্ট যখন ভালো থাকবে তখন আপনার শরীর
ও স্বাভাবিকভাবে ভালো থাকবে বা সুস্থ থাকবে এবং আপনাকে সতেজ মনে হবে ।
ক্যান্সার প্রতিরোধে সহায়ক
ক্যান্সার বর্তমানে খুবই মারাত্মক একটি অসুখ । এটি হলে তার থেকে রক্ষা পাওয়া
যায় না । অর্থাৎ এখন পর্যন্ত বিজ্ঞানীরা বা গবেষকরা এ রোগের ওষুধ তৈরি করতে
পারেনি বা পাওয়া যায়নি । তাই এই রোগ থেকে রক্ষা পেতে আমাদেরকে বিভিন্ন ধরনের
পুষ্টিগুণ সম্পন্ন খাবার খেতে হবে । আর তার মধ্যে একটি হচ্ছে ফুলকপি ।
ফুলকপিতে পাওয়া সালফোরাফেনের মতো যৌগগুলি ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে এবং
নির্দিষ্ট কিছু ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে থাকে বলে প্রমাণিত
হয়েছে । তাই বুঝতেই পারছেন ফুলকপি সবজি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ
। এটি ক্যান্সারের মতো রোগেরও ঝুঁকি কমায় । তাই এ সকল কারণে আমরা নিয়মিত
ফুলকপির সবজি খেতে পারি ।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
ফুলকপি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে । অর্থাৎ শর্করার মাত্রা ঠিক রাখে
। তাই শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা নিয়মিত ফুলকপির সবজি খেতে
পারি । রক্তের শর্করার মাত্রা সঠিক রাখা খুবই জরুরী । কারণ শর্করার মাত্রা
রক্তে যদি বেড়ে যায়, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে ।
এর ফাইবার রক্তে চিনির শোষণকে ধীর করে দেয় এবং রক্তে শর্করার মাঝে নিয়ন্ত্রণে
রাখতে সাহায্য করে এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় বা নিয়ন্ত্রণে রাখে ।
তাই বুঝতেই পারছেন রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে ফুলকপি কতটা
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাই যাদের রক্তে শর্করার মাত্রা বেশি থাকে,
তারা নিয়মিত ফুলকপির সবজি খেতে পারেন ।
হাড়কে শক্তিশালী করে
হাড় আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ । অর্থাৎ হাড় যদি ভেঙে যায় বা
সচল না থাকে, তাহলে আমরা সোজা হয়ে দাঁড়াতেও পারবো না, আর হাঁটতেও পারবো না ।
তাই হাড় মজবুত রাখা এবং সচল রাখা আমাদের জন্য খুব জরুরী । তাই আমাদের হাড়কে
শক্তিশালী করতে বা মজবুত করতে ফুলকপি বিশেষ ভূমিকা পালন করে ।
ফুলকপিতে বিভিন্ন ভিটামিন, খনিজ ইত্যাদি রয়েছে যা হাড় কে মজবুত করে
। ফুলকপিতে থাকা ভিটামিন কে এবং ক্যালসিয়াম হাড়ের শক্তি বৃদ্ধিতে অবদান
রাখে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে । তাই বুঝতেই পারছেন
হাড় গঠনে বা মজবুত করতে ফুলকপির ভূমিকা কতোটা গুরুত্বপূর্ণ ।
মস্তিষ্কের স্বাস্থ্য সমর্থন করে
মস্তিষ্ক অর্থাৎ আমাদের ব্রেন যদি সচল না থাকে, তাহলে কোন কাজই করা সম্ভব নয় ।
কারণ আমাদের ব্রেন বা মাথা যদি কার্যকর না হয়, সেক্ষেত্রে আপনি কোন কাজই করতে
পারবেন না । আর এই ফুলকপি খেলে আপনার মস্তিষ্কের স্বাস্থ্য সুস্থ থাকবে এবং
আপনি অনায়াসে সকল কাজ করতে পারবেন । তাই মস্তিষ্কের উন্নয়নের জন্য
ফুলকপি ভালো ।
ফুলকপিতে কোলিন থাকে যা মস্তিষ্কের বিকাশ এবং স্মৃতিশক্তির বিকাশের জন্য
খুবই উপকারী একটি অপরিহার্য পুষ্টি উপাদান । নিয়মিত খেলে আপনার মস্তিষ্কের
বিকাশ ঘটবে এবং আপনার স্মৃতিশক্তি ও খুব ভালো থাকবে । তাই এ সকল সুবিধা পাওয়ার
জন্য আপনাকে নিয়মিত ফুলকপির সবজি খেতে হবে । সবজি খেতে না পারলে সুপ
বানিয়েও খেতে পারেন ।
অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া
অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বোঝায় ফুলকপি খেলে কোন সমস্যা হবে কি না
বা এর কোন সমস্যা রয়েছে কি না । ফুলকপিতে তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া
নেই । এটি সকল প্রকারের মানুষ খেতে পারেন । তবে কিছু কিছু ক্ষেত্রে ফুলকপি
খাওয়ার পর যাদের এলার্জির সমস্যা আছে, তাদের এলার্জি সমস্যা বেড়ে যেতে পারে
বা দেখা দিতে পারে ।
সে জন্য যাদের এলার্জি সমস্যা রয়েছে, তারা ফুলকপি খাওয়া থেকে দূরে থাকতে পারেন
। কারণ যদি অ্যালার্জি সমস্যা আছে তাদের সমস্যা বেড়ে যেতে পারে । এছাড়াও পেট
ফাঁপা, এসিডিটি ইত্যাদি সমস্যা হতে পারে, যদি আপনি অতিরিক্ত ফুলকপি খান । তাই
আপনাকে পরিমান মত ফুলকপি খেতে হবে । অতিরিক্ত খাওয়া যাবে না ।
শেষ কথা
ফুলকপিতে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই জরুরী ।
তাই আপনি যদি এই পুষ্টিগুণগুলোর অভাবে ভোগেন, সে ক্ষেত্রে আপনি নিয়মিত বা মাঝে
মধ্যে ফুলকপির সবজি খেতে পারেন বা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করে ফুলকপি
খেতে পারেন । তবে কিছু কিছু মানুষের সমস্যা দেখা দিলে তারা ফুলকপি থেকে দূরে
থাকতে পারেন ।
আপনি যদি হার্টের সমস্যায় ভুগেন বা ওজন বেড়ে যায় এই সকল সমস্যা থেকে মুক্তি
পাওয়ার জন্য আপনি নিয়মিতভাবে বা মাঝে মধ্যে ফুলকপির সবজি খেতে পারেন । দেখবেন
এই সমস্যাগুলো দূর হয়ে যাবে । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । কোন
ভুল ত্রুটি হলে মাফ করবেন । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন । সবাই কে অনেক
ধন্যবাদ ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url